নওগাঁর তিন সাংসদ, ডিসি, এসপি, সিভিল সার্জন সহ ৬ জন হোমকোয়ারেন্টাইনে আছেন।



 নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারনে তার সংস্পর্শে আসা নওগাঁর আরো ২ সাংসদ নওগাঁ-৬ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, জেলা প্রশাসক জনাব মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম,সিভিল সার্জন আ,ম, আখতারুজ্জামানসহ ৬জনকে শনিবার হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে। একই সাথে সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এর নির্বাচনী এলাকা ধামইরহাট-পত্নীতলা উপজেলায় তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল২০২০ জেলা নওগাঁ প্রশাসকের সন্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংসদ সদস্যগন ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। এ কারনে প্রাথমিকভাবে আমরা জেলার দুই সাংসদ, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ উল্লিখিত ৬ জনকে হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে। জেলায় একজন সাংসদসহ এ নিয়ে মোট ১৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
আসুন আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, অপরকে সচেতন করি, নিরাপদে থাকি।
সূত্র: ফেসবুক

0 comments: