নওগাঁ জেলার ২য় দফা রুকন(সদস্য)  সম্মেলন -২০২৪।

 নওগাঁ জেলার ২য় দফা রুকন(সদস্য)  সম্মেলন -২০২৪।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মেহমান, অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব। রুকন সম্মেলনে জেলা আমীরের শপথ গ্রহণ করেন, আঃ খঃ মঃ আব্দুর রাকিব সাহেব। মহান আল্লাহ তায়ালা দ্বীনি কাফেলার সকল সদস্য, কর্মী, সহযোগীদেরকে দ্বীনের পথে কবুল করুন। আমিন।






বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী

 বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত রাজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।







ফেসবুকে ছাত্রদের আন্দোলন নিয়ে প্রচারণার জন্য রাজধানীতে গ্রেফতার ৩


ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে গুজবের প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীতে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।




গ্রেফতারকৃতরা হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)।

রোববার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপগুলো জব্দ করা হয়।

রমনা থানার সাইবার আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গুজব প্রচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান আরমান নিজেকে সাইবার বিশ্লেষক (অ্যানালিস্ট) বলে পরিচয় দেন। এ ছাড়া তিনি সাইবার সেবা প্রদানের জন্য Fight for Survivors Right - FSR নামে একটি গ্রুপ খোলেন। এ দুটি থেকে তিনি অপপ্রচার ও গুজব রটান বলে অভিযোগ পুলিশের।

এদিকে সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন সহিংসতার পক্ষে গুজব রটনা করেন বলে দাবি পুলিশের।

তদন্তের বরাতে পুলিশ জানায়, এ দুজন ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখেন।

সূত্র- যুগান্তর