নওগাঁ-১ আসনে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিক্ষা শিবিরে তিন উপজেলার প্রায় ২৫০ জন রুকন অংশগ্রহণ করেন।

নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

জেলা কর্মপরিষদ সদস্য ও ১ নং আসন পরিচালক মাওলানা নওশাদ আলীর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নওগাঁ জেলা আমির মাওলানা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মো. নজরুল ইসলাম।

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ.ন.ম লুৎফর রহমান এবং মাওলানা মোস্তফা আল আমিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।